দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিতে রাজধানীর নয়াপল্টনে জড়ো হচ্ছেন দলটির নেতাকর্মীরা। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে তাঁরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসছেন। ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এমন চিত্র দেখা যায়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের উপস্থিতিও বাড়ছে। বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিল নিয়ে শোভাযাত্রাস্থলে আসছেন।
দুপুর দেড়টা থেকে ২টার মধ্যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। এতে বক্তব্য দেবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর বিকেল ৩টায় তাঁর নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হওয়ার কথা রয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, শোভাযাত্রাটি নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল মোড়, হেয়ার রোড, মিন্টো রোড, ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে, বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হবে।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাত দিনব্যাপী কর্মসূচি পালন করছে বিএনপি। এর অংশ হিসেবে শনিবার রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন জেলাতেও শোভাযাত্রার আয়োজন করেছে দলটি।
যে আই